বিদেশের মাটিতে বাঙালি কন্যার পুজো, ডেনমার্কে ১৪ বছরে পা দিল ‘টিম অন্নপূর্ণার’ দুর্গাপুজো!

বিদেশের মাটিতে বাঙালি কন্যার পুজো, ডেনমার্কে ১৪ বছরে পা দিল ‘টিম অন্নপূর্ণার’ দুর্গাপুজো!

প্রবাসের বুকেও এবার ঢাকের কাঠি বাজতে চলেছে বাঙালির প্রিয় শারদোৎসবে। ডেনমার্কে ‘বেঙ্গলিজ ইন ডেনমার্ক’ (বি.আই.ডি)-এর আয়োজনে আয়োজিত বিখ্যাত দুর্গাপুজো এবার সাফল্য ও ঐতিহ্যের ১৪ তম বছরে পদার্পণ করল। উত্তর ও বাল্টিক সাগরের উপকূলে এই পুজোর মূল থিম ‘চোদ্দয় চিন্ময়ী’। বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে প্রতি বছরের মতো এবারও জলপথে আনা হয়েছে বাছাই করা ১০৮টি পদ্ম এবং খ্যাতনামা মৃৎশিল্পী রুদ্রপাল পরিবারের তৈরি অনন্য প্রতিমা। বিদেশের মাটিতে এই শারদোৎসব কেবল পুজোর আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং প্রবাসী বাঙালি ও স্থানীয় ড্যানিশ বাসিন্দাদের মধ্যে গভীর সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে।

লিঙ্গসাম্য ও সর্বজনীনতার অপূর্ব নজির গড়ে এই পুজোয় মূল দায়িত্ব সামলান মহিলা সদস্যরা। নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে মাতৃ আরাধনায় অংশ নিচ্ছেন মহিলা পুরোহিতরা, আর কুমারী পুজোয় সাড়ম্বরে শামিল হন স্থানীয় ড্যানিশ শিশুরা। পাশাপাশি অষ্টমীর প্রসাদ ও খাবার বিতরণের দায়িত্ব সামলায় নারীদের বিশেষ উদ্যোগ ‘টিম অন্নপূর্ণা’। এর সঙ্গেই প্রকাশ পায় রঙিন পুজোবার্ষিকী, এবং আয়োজিত হয় নানা নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্যানিশ কালচারাল ইনস্টিটিউট ও ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই শারদোৎসব আজ কোপেনহেগেনের বুকে ভারত ও ডেনমার্কের সংস্কৃতি বিনিময়ের এক নতুন মিলনমেলায় পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *