ইউক্রেন সীমান্তে মর্মান্তিক পরিণতি, কর্মসংস্থানের খোঁজে রাশিয়া গিয়ে প্রাণ হারালেন তেলেঙ্গানার যুবক

ইউক্রেন সীমান্তে মর্মান্তিক পরিণতি, কর্মসংস্থানের খোঁজে রাশিয়া গিয়ে প্রাণ হারালেন তেলেঙ্গানার যুবক

রুশ-ইউক্রেন সীমান্তে প্রাণ হারালেন তেলেঙ্গানার ৪৩ বছর বয়সী যুবক মহম্মদ আফজাল খান। রুজিরুটির টানে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রাশিয়া পাড়ি দিয়েছিলেন তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা আফজাল। প্রাথমিক অবস্থায় সেখানে মালির কাজ করলেও পরবর্তীতে তাঁকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় এবং ইউক্রেন যুদ্ধের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। রাশিয়ায় থাকা অপর এক ভারতীয় নাগরিক আফজালের পরিবারকে জানান যে, গত সপ্তাহে সীমান্তেই তাঁর মৃত্যু হয়েছে।

এই খবরটি প্রকাশ্যে আসার পর চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। যদিও সরকারিভাবে এখনও তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়নি। আফজালের বর্তমান পরিস্থিতি জানতে এবং তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক ও মস্কোস্থিত ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হয়েছেন তাঁর বৃদ্ধ বাবা। কিন্তু রুশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত কোনো বার্তা পায়নি দূতাবাস। সরকারের কাছে দ্রত ও কার্যকর পদক্ষেপের আর্জি জানিয়েছে অসহায় পরিবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *