২০২৭ সালে ভারতের চাকরিজীবীদের জন্য সত্যিই আসছে বাম্পার বেতনবৃদ্ধি!

২০২৭ সালে ভারতের চাকরিজীবীদের জন্য সত্যিই আসছে বাম্পার বেতনবৃদ্ধি!

আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা এওনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালে ভারতের চাকরিজীবীদের বেতন গড়ে ৯.১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দেশের ৪৫টি শিল্পক্ষেত্রের ১২০০-রও বেশি সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। অভ্যন্তরীণ বাজারের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধির ফলেই মূলত বিভিন্ন সংস্থার ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি পেয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়তে চলেছে কর্মীদের বেতনে।

তবে এই গড় বৃদ্ধির হার সবার ক্ষেত্রে সমান হবে না। সংস্থার আর্থিক পরিস্থিতি, শিল্পক্ষেত্র এবং কর্মীর ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করেই চূড়ান্ত বেতন নির্ধারিত হবে। বিশেষ করে নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কো ম্পা নি, বিদ্যুৎ ও জ্বালানি এবং আবাসন শিল্পে তুলনামূলকভাবে বেশি বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষ কর্মীদের ধরে রাখতে সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ায় ব্যক্তিগত নৈপুণ্য ও প্রয়োজনীয়তা এখন বেতনবৃদ্ধির ক্ষেত্রে অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *