পুজোর পাসে কোটি টাকার দুর্নীতি! হাই কোর্টে ধাক্কা ইন্দ্রনীল সেনের, গ্রেপ্তারি কি imminent?

পুজোর পাসে কোটি টাকার দুর্নীতি! হাই কোর্টে ধাক্কা ইন্দ্রনীল সেনের, গ্রেপ্তারি কি imminent?

ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রির নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে শুনানি শেষে এই নির্দেশ আসায় তাঁর গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি বাধা কেটে গেল। বউবাজার থানায় দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে, যেখানে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) এই ঘটনার তদন্তে নেমে একাধিকবার তাঁকে এবং তাঁর আত্মীয়দের জেরা করেছে।

অন্যদিকে, এই মামলায় বড়সড় ধাক্কা খেলেও চন্দননগর উৎসব সংক্রান্ত অন্য একটি মামলায় প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। আদালত জানিয়েছে, ওই নির্দিষ্ট মামলায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলেনি। তবে প্রধান দুর্নীতির মামলায় জামিন খারিজ হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং তা প্রাক্তন মন্ত্রীকে চরম আইনি বিপদের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশারদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *