মহাকাশে পেট্রোল পাম্প তৈরির যুগান্তকারী উদ্যোগ ভারতীয় কো ম্পা নির

মহাকাশে পেট্রোল পাম্প তৈরির যুগান্তকারী উদ্যোগ ভারতীয় কো ম্পা নির

মহাকাশে স্যাটেলাইটের জ্বালানি ফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের স্পেস স্টার্টআপ সংস্থা ‘অরবিটএইড অ্যারোস্পেস’। মহাকাশেই কৃত্রিম উপগ্রহে নতুন করে জ্বালানি ভরার প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা, যা সফল হলে বারবার নতুন স্যাটেলাইট তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। এই প্রযুক্তির প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে আগামী নভেম্বর মাসে ‘আয়ুলস্যাট-১এ’ নামের প্রায় তিরিশ কেজি ওজনের একটি ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ভারতের ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ যান এসএসএলভি রকেটের সাহায্যে এটি মহাশূন্যে পাড়ি দেবে।

এই মিশনের মাধ্যমে মহাকাশে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন, জ্বালানি সরবরাহ এবং পরীক্ষা সংক্রান্ত প্রযুক্তিগুলো যাচাই করা হবে। সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শক্তিকুমার জানিয়েছেন যে স্যাটেলাইটটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত পরীক্ষা শেষে সেটিকে শ্রীহরিকোটায় পাঠানো হবে। নভেম্বরের মাঝামাঝি এই মহাকাশযানটি উৎক্ষেপিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে মহাকাশেই স্যাটেলাইট মেরামত ও জ্বালানি ভরার বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী পরিষেবা চালু করার বড় পরিকল্পনা রয়েছে ওই সংস্থার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *