এবার কি দীপকেরও জেলযাত্রা? প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি আদালতের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের!

এবার কি দীপকেরও জেলযাত্রা? প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি আদালতের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের!

পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে ঢোকার ঘটনায় ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচদিনের জেল হেফাজত দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার দিল্লি-সহ সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে যে সকলেরই প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাই কর্মসূচি পুরোপুরি বাতিল করা হচ্ছে না। তবে জনজীবন স্বাভাবিক রাখতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কনট প্লেস বা সংলগ্ন এলাকায় কোনো জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট এলাকায় বিএনএস ১৬৩ ধারা জারি থাকায় চার বা তার বেশি মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশ প্রশাসন কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করা হলে বা বেআইনি কার্যকলাপ চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতির জেরে দলীয় প্রধান অভিজিৎ দীপকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা বা সম্ভাব্য জেলযাত্রার জল্পনা জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *