রামলীলায় রাবণের পাশাপাশি ‘৩০ ফুটের আরশোলা’ বধ! তুঙ্গে রাজনৈতিক জল্পনা, কী সাফাই বিজেপি বিধায়কের?

রামলীলায় রাবণের পাশাপাশি ‘৩০ ফুটের আরশোলা’ বধ! তুঙ্গে রাজনৈতিক জল্পনা, কী সাফাই বিজেপি বিধায়কের?

দিল্লির রামলীলায় এবার এক অভূতপূর্ব দৃশ্য দেখতে চলেছেন দর্শকরা। এবার রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুত্তলিকা দাহের পাশাপাশি স্থান পাচ্ছে ৩০ ফুটের বিশালাকার এক আরশোলাও! সম্প্রতি রাজধানীর ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নানা ইস্যুতে কেন্দ্রের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে তোলায়, রামলীলার ময়দানে এই আরশোলা বধ নিয়ে জোরালো রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে সব রাজনৈতিক টানাপোড়েন ও জল্পনা উড়িয়ে দিয়েছেন আয়োজকরা।

রাজধানীর পিতমপুরার ‘শ্রী কেশব রামলীলা কমিটি’-র প্রেসিডেন্ট তথা বিজেপি বিধায়ক অশোক গোয়েল স্পষ্ট জানান, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। তাঁর দাবি, রামায়ণের পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণসেনার অসুরদের মধ্যেই ছিল এই আরশোলা। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসেবে অপরিচ্ছন্নতা ও ময়লার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই রূপক প্রতিবাদ। রাজনৈতিক বিতর্ক যাই থাকুক, রামলীলা ময়দানে এই অভিনব ‘আরশোলা বধ’ দেখতে এখন উৎসুক সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *