৩২ হাজার পুলিশে মুড়ে ফেলা হলো দিল্লি! বন্দিত্বের হুমকি উড়িয়ে তেরঙ্গা ওড়াতে অনড় ককরোচ পার্টির প্রধান দীপক

৩২ হাজার পুলিশে মুড়ে ফেলা হলো দিল্লি! বন্দিত্বের হুমকি উড়িয়ে তেরঙ্গা ওড়াতে অনড় ককরোচ পার্টির প্রধান দীপক

দলের দুই নেতার কারাবাসের প্রতিবাদে আয়োজিত ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত দুর্গে পরিণত হয়েছে জাতীয় রাজধানী। নিরাপত্তা জোরদার করতে দিল্লিতে মোট ৩২ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার পাশাপাশি সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। কর্মসূচি ঠেকাতে হাই কোর্টে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন, তাঁর গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন গোয়েন্দারা এবং তাঁকেও যেকোনো সময় কারাবন্দী করা হতে পারে। সমস্ত বাধা ও নজরদারির আশঙ্কা উড়িয়ে দীপক হুঙ্কার দিয়েছেন, শুক্রবার তারা যেকোনো মূল্যে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এর জন্য যদি তাঁদের জেলেও যেতে হয়, তবে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। পাশাপাশি, দিল্লির গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তের কর্মী-সমর্থকদেরও নিজ নিজ শহরে এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *