মেগা ধাক্কা ক্ষমতাসীন শিবিরে! জ্ঞানেশ বিরোধী মেগা বিক্ষোভে নেমে জাতীয় রাজনীতি ওলটপালট করলেন থলপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতি ছাপিয়ে এবার জাতীয় রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি করলেন তারকা রাজনীতিবিদ থলপতি বিজয়। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চেন্নাইতে ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে কংগ্রেস-সহ ইন্ডি জোটের আয়োজিত মেগা প্রতিবাদ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে শামিল হয়েছে বিজয়ের দল টিভিকে। এটিই ছিল বিরোধীদের কোনও কর্মসূচিতে টিভিকের প্রথম অংশগ্রহণ। সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর দিল্লিতে জোটের বৈঠকে আমন্ত্রণের প্রস্তাব থেকে শুরু করে তামিলনাড়ুতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিজয়ের বৈঠকের পর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
টিভিকে নেতা তথা তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন সাফ জানিয়েছেন, তাদের দল এসআইআরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটি অগণতান্ত্রিক ও সমতার নীতিবিরোধী। যদিও যে কমিশন নির্বাচন পরিচালনা করেছিল, তার বিরুদ্ধে বিজয়ের এই অবস্থান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবুও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দৌড়ে তৃতীয় স্থানে উঠে আসা থলপতির এই পদক্ষেপে বিরোধীদের হাত যে যথেষ্ট শক্তিশালী হলো, সে বিষয়ে একমত রাজনৈতিক মহল।