আট মাসের ব্যবধানে আবারও ভয়াভয় আগুনের গ্রাসে নরেন্দ্রপুরের বিতর্কিত সেই মোমো গুদাম

আট মাসের ব্যবধানে আবারও ভয়াভয় আগুনের গ্রাসে নরেন্দ্রপুরের বিতর্কিত সেই মোমো গুদাম

মাত্র আট মাসের মাথায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদ এলাকায় একটি মোমো গুদামে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘটিত এই দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং পুলিশ প্রশাসন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে চলতি বছরের ২৬ জানুয়ারি একই গুদামে বিধ্বংসী আগুনে ১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ষষ্ঠীর সন্ধ্যায় পুনরায় এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সুরক্ষাব্যবস্থা নিয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক দেবাশিস ধর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। পরিত্যক্ত গুদামে তেল জাতীয় দাহ্য পদার্থ মজুত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে এবং এর পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে দমকল আধিকারিকেরা ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছেন। সাবেক দুর্ঘটনার পর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্তকারী দল খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *