সরকারি চাকরি মাত্র ১০-১৫ বছরের? বেকারত্ব কাটাতে মোদী মন্ত্রীর এমন চরম প্রস্তাবে তোলপাড় দেশ!

সরকারি চাকরি মাত্র ১০-১৫ বছরের? বেকারত্ব কাটাতে মোদী মন্ত্রীর এমন চরম প্রস্তাবে তোলপাড় দেশ!

দেশের বেকারত্ব সমস্যা দূর করতে সরকারি চাকরির ক্ষেত্রে এক নজিরবিহীন ও বৈপ্লবিক পরিবর্তন আনার বার্তা দিলেন কেন্দ্রীয় ভারী শিল্প ও স্টিল মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সম্প্রতি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রস্তাব করেন যে, সরকারি চাকরির মেয়াদ নির্দিষ্টভাবে ১০ থেকে ১৫ বছরে বেঁধে দেওয়া উচিত। তিনি স্পষ্ট জানান, একবার চাকরি পেয়ে গেলে কেউ ৩০-৩৫ বছর সেই পদে থেকে যান, যার ফলে অন্যান্য যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন। তাঁর মতে, নির্দিষ্ট মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট কর্মীকে ৮-১০ হাজার টাকা পেনশন দিয়ে নতুনদের সুযোগ করে দিলে অনেক বেশি পরিবার আর্থিক সুরক্ষা পাবে।

তবে এই পরিকল্পনা সমগ্র দেশের জন্য নয়, শুধুমাত্র কর্ণাটকের কথা মাথায় রেখেই ভাবা হয়েছে বলে জানান তিনি। কর্ণাটকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে এটি তাঁর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হতে চলেছে। কুমারস্বামী আশ্বাস দিয়েছেন যে, এই নিয়ম বর্তমান কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না; কেবল নতুন নিয়োগেই ১০-১৫ বছরের চুক্তিভিত্তিক ব্যবস্থা কার্যকর করা হবে। মেয়াদ শেষে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাক্তন কর্মীরা বেসরকারি ক্ষেত্রেও নতুন জীবিকার সন্ধান করতে পারবেন বলে তাঁর মত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের কর্মসংস্থানে বড়সড় পরিবর্তন আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *