CJP-কে তুলে ধরে রাষ্ট্রসংঘকে তুলোধোনা ভারতের, ‘ককরোচ’ মন্তব্যে তুঙ্গে বিতর্ক!

CJP-কে তুলে ধরে রাষ্ট্রসংঘকে তুলোধোনা ভারতের, ‘ককরোচ’ মন্তব্যে তুঙ্গে বিতর্ক!

রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি জিনা রোমেরোর বিরুদ্ধে ভিত্তিহীন ও যাচাই না করা তথ্য পেশ করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল ভারত। মানসিক স্বাস্থ্য ও লিঙ্গ ন্যায়বিচার নিয়ে তরুণ প্রজন্ম প্রতিশোধের শিকার হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ খারিজ করে ভারতীয় কূটনীতিবিদ অনুজ স্বরূপ জানান, বেনামী অভিযোগ ও জনশ্রুতির ভিত্তিতে এই ধরনের রিপোর্ট তৈরির কারণেই আন্তর্জাতিক মঞ্চটি তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

ভারতের সংবিধানের ১৯ নম্বর ধারায় নাগরিকদের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষিত রয়েছে উল্লেখ করে নয়াদিল্লি প্রশ্ন তুলেছে, কোন দমনমূলক রাষ্ট্রে তরুণ প্রজন্ম ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন গড়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন ছুড়তে পারে এবং জাতীয় স্তরের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারে? NEET পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন এবং সরকারের সঙ্গে প্রতিবাদের সেই বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রসংঘের রিপোর্টের অসঙ্গতি ও ফাঁকফোকরগুলি কঠোর ভাষায় তুলে ধরেছেন ভারতীয় প্রতিনিধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *