আজ কোথায় কোথায় যাবেন শাহ?
October 18, 20267:06 am

শনিবার রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠে যাবেন। পাশাপাশি শহরের একাধিক দুর্গা পুজো মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এছাড়া, ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজোও দেখতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি তুঙ্গে।