চোরাবাগান সর্বজনীনে দুর্ঘটনা, কীভাবে?
October 18, 20267:16 am

চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ ছুঁয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। একটি সূত্র বলছে, কাঠামো ভেঙে এই বিপত্তি ঘটতে পারে। বন্ধ করে দেওয়া হয়েছে পুজোর আলো। বাহিরপথও বন্ধ। হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন CM। ক্লাবের সকলকে থানায় ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মেডিকেল কলেজে ৪০-৫০ জনকে আনা হয়েছে। আরও অনেককে আনা হতে পারে। হাসপাতালে পৌঁছেছেন কলকাতা CP অজয় নন্দ।