SIR প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ
October 18, 20267:08 am

SIR প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুললেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি তথা ফাতোর্দার বিধায়ক বিজয় সরদেশাই। শনিবার পানাজি থেকে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে নেপালি নাগরিকদের ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন তিনি।