এবার ভেঙে পড়ল পুরো প্যান্ডেল
October 18, 20263:56 pm

চোরবাগানের বিপর্যয়ের মধ্যেই এবার ভারী বৃষ্টি ও ঝড়ে ঝাড়গ্রামের বিনপুরে ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ। বিনপুর পল্লী ক্লাবের ৫৬তম বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে সুবিশাল এই সুসজ্জিত মণ্ডপটি তৈরি করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে মণ্ডপটির বড় অংশ ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় উদ্যোক্তাদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া