সপ্তমীর রাতে প্রকাশ্যে যুবতীর গলার চেন ছিঁড়ে , হাতের ব্যাগ নিয়ে চম্পট দুই যুবকের।

সপ্তমীর রাতে প্রকাশ্যে যুবতীর গলার চেন ছিঁড়ে , হাতের ব্যাগ নিয়ে চম্পট দুই যুবকের।

জয় বিশ্বাস, সোনারপুর – সপ্তমীর রাতে অর্থাৎ ১৮ ই অক্টোবর ঠাকুর দেখে বাড়ি ফেরার সময়, সোনারপুর থানার অন্তর্গত ধামাইতলা সাদার্ন বাইপাসের ওপর প্রকাশ্যে এক যুবতীর গলার চেন এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী।
অভিযোগকারী যুবতী পুতুল কুমারী শর্মা জানিয়েছেন যে সপ্তমীর ভোর রাতে ধামাইতলা থেকে ঠাকুর দেখে সাদার্ন বাইপাস পেরিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দুই যুবক বাইকে এসে কার্যত টানাটানি করে প্রথমে গলার চেন ছেঁড়ে এবং তার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। এমন পরিস্থিতিতে ওই যুবতী পুতুল প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং যেহেতু পুজোর সময় ফলে ওই রাস্তায় বহু মানুষ ছিলেন। তা সত্ত্বেও প্রকাশ্যে এমন ঘটনা ফলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুজোর সময় যদি মহিলার সাথে এমন ঘটনা ঘটে, তাহলে অন্যসময় কি হতে পারে? এটাই ভাবাচ্ছে গোটা সোনারপুরবাসীকে। অভিযোগকারী যুবতী পুতুল
জানিয়েছেন তার গলার চেন সাধারণ ধাতুর ছিল। কিন্তু গলা থেকে চেন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, এটা তার মানসিক অবস্থায় চাপ তৈরি করেছে। এবং তার হাতে থাকা ব্যাগে নগদ ৬ হাজার টাকা , এটিএম কার্ড , প্যান কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *