আমি ভয় পাই না, ডিসেম্বরেই ফিরব: হাসিনা
October 21, 202611:04 am

বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাঁকে গ্রেফতার, খুন বা নির্যাতন করতে পারে। তার পরেও ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন বলে ফের জানালেন সে দেশের প্রাক্তন PM শেখ হাসিনা। ওয়াশিংটন থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে হাসিনা ভার্চুয়াল ব্যবস্থায় বলেছেন, ‘আমি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরব। আমি ভয় পাই না। আমি জানি, ওরা আমাকে হত্যা, গ্রেফতার এবং নির্যাতন করতে পারে। কিন্তু ফিরে যাওয়াটা আমার দায়িত্ব।’