জেন জি নন সৌরভ-আশুতোষ! আদালতে কোন তর্কে মিলল জামিন? জানুন আসল সত্যি

কক্রোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন মঞ্জুর করেছে আদালত। বিগত আট দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁদের এসইএম (SEM) আদালতে পেশ করা হয়। এ দিন দিল্লি পুলিশ দুই নেতার হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন জানালেও বিচারক তা সরাসরি খারিজ করে দেন। একই সঙ্গে আইনি প্রক্রিয়া ও বিক্ষোভের বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে আদালত।
শুনানি চলাকালীন দুই নেতার বয়স নিয়ে কৌতূহল প্রকাশ করে আদালত। আইনজীবীর কাছে সৌরভের বয়স ২৭ এবং আশুতোষের ৩১ বছর জানার পর আদালত স্পষ্ট জানায় যে তাঁরা জেন জি (Gen Z) নন। পাশাপাশি বিক্ষোভে শিশুদের উপস্থিতি এবং আন্দোলনের পরিবর্তিত ইস্যু নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, কনট প্লেস ও সংসদ মার্গ থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক গুরুতর ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।