বলিউডে ফের বিষ্ণোই আতঙ্ক! শাহরুখ আমির থেকে সলমানদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ পুলিশের
October 22, 202610:10 am

টাইগার শ্রফের গাড়িতে আকস্মিক গুলির ঘটনার পরই বলিপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির জেরে মুম্বই পুলিশ সলমান খান এবং রোহিত শেট্টির মতো প্রথম সারির তারকাদের বাসভবনের নিরাপত্তা অবিলম্বে জোরদার করেছে। গ্যাংয়ের সম্ভাব্য হামলার আশঙ্কায় একাধিক তারকা ইতিমধ্যেই নিজেদের বাসস্থান বদল করেছেন বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, বান্দ্রায় সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং জুহুতে রোহিত শেট্টির বাড়ির চারপাশে পুলিশি পাহারা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিনেতা শাহরুখ খান এবং আমির খান নিরাপত্তার খাতিরে নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন। পুলিশের দাবি, অপরাধী চক্রের সাম্প্রতিক কার্যকলাপ খতিয়ে দেখে তারকাদের নিরাপত্তার ফাঁকফোকরগুলি দ্রুত পূরণ করা হচ্ছে।