বন্দে ভারতে আচমকা পাথরবৃষ্টি! পাকড়াও হতেই যুবকদের এ কী সাফাই?

বন্দে ভারতে আচমকা পাথরবৃষ্টি! পাকড়াও হতেই যুবকদের এ কী সাফাই?

দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। উদয়পুর থেকে সুরাটগামী ট্রেনটি উত্রান স্টেশনের কাছে পৌঁছানোর পর হঠাৎই তাতে তীব্র আক্রমণ চালানো হয়। হামলায় ট্রেনের একাধিক জানলার কাঁচ ও প্যান্ট্রি কারের প্যানেল ভেঙে চুরমার হয়ে গেলেও সৌভাগ্যবশত কোনো যাত্রী হতাহত হননি। ঘটনার পরই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রেল কর্তারা দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে তিন অভিযুক্তকে চিহ্নিত করে পাকড়াও করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ট্রেনটিতে পাথর ছোঁড়ার কথা স্বীকার করলেও তাদের দাবি, কোনো পূর্বশত্রুতা নয়, বরং নিছক মজার ছলেই তারা এই কাণ্ড ঘটিয়েছিল। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে তদন্তকারীরাও হতবাক হয়েছেন। আরপিএফ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে দফায় দফায় জেরা জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *