উপনির্বাচনের পর্ব শেষ! পুজোর ছুটি কাটতেই বিধায়ক পদে শপথ নিচ্ছেন হাসিরানি ও শাখারভ
October 25, 20261:12 pm

পুজোর ছুটি কাটতেই বিধানসভায় শপথ নিতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হাসিরানি রথ এবং রেজিনগরের বিজেপি বিধায়ক শাখারভ সরকার। আগামী বুধবার বেলা ১১টায় বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্র বসু। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ও রাজভবনের সমন্বয়ে এই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে এবং ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৯ অক্টোবর গণনার পর দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থীরা। ভবানীপুর আসন রেখে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ায় এবং হুমায়ুন কবীর রেজিনগর আসন ছাড়ায় এই দুই উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছিল। নবনির্বাচিত বিধায়কদের শপথের দিন ঘোষণা হওয়ায় অবসান ঘটল রাজনৈতিক জল্পনার।