বিজেপি নেতাদের ‘পরকীয়া’ ঘিরে তুলকালাম গুসকরায়! উত্তেজিত জনতার মারে রক্তাত্ত পুলিশ, ভাঙল রণক্ষেত্র

পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ি চত্বরে দুই বিজেপি যুব মোর্চা নেতানেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জ কলোনির ওই দুই নেতানেত্রীকে দলীয় পদ থেকে সরানো এবং তাঁদের পরিবারের মধ্যে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে শনিবার বিকেলে গ্রামবাসীরা গুসকরা ফাঁড়ির দ্বারস্থ হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা ইট, পাথর, লাঠি ও রড নিয়ে আচমকাই পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই হামলায় এক পুলিশ আধিকারিকের পোশাক ছিঁড়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয়। সংঘর্ষে এক জন সাব-ইনস্পেক্টরসহ অন্তত চার-পাঁচ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েজন গ্রামবাসীকে আটক করেছে এবং এলাকায় কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে।