দুর্গাপুজোয় মারাত্মক কাণ্ড! জোর করে ‘ধর্ম বদল’ ও পুজো মণ্ডপে অঞ্জলির অভিযোগ, তোলপাড় রাজ্য রাজনীতিতে

দুর্গাপুজোয় মারাত্মক কাণ্ড! জোর করে ‘ধর্ম বদল’ ও পুজো মণ্ডপে অঞ্জলির অভিযোগ, তোলপাড় রাজ্য রাজনীতিতে

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পাটলাপুর গ্রামে দুর্গাপুজোর দিনগুলিতে তিনটি খ্রিষ্টান পরিবারের ওপর চরম নির্যাতন ও হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর বজরং দলের দিকে। আক্রান্ত পরিবারের সদস্যদের জোর করে ধর্ম পরিবর্তন করানো, বাধা দিলে পরিবারের নারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো এবং স্থানীয় একটি দুর্গাপুজো মণ্ডপে নিয়ে গিয়ে জোর করে অঞ্জলি ও তথাকথিত ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ায় বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিংকে চিঠি পাঠিয়েছেন এবং একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। চিঠিতে তিনি পুলিশি নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করে জানান, প্রাথমিক অভিযোগ সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি এবং পরবর্তীতে আইনজীবীদের হস্তক্ষেপে এফআইআর দায়ের হয়। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে, তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একইসাথে চিঠির প্রতিলিপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও পাঠানো হয়েছে। বাংলাজুড়ে সম্প্রীতির আবহে এই ধরনের চরম জবরদস্তি ও হিংসাত্মক ঘটনা গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *