কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরীর জীবনাবসান, শোকস্তব্ধ শিল্পমহল থেকে রাজনৈতিক মহল

প্রখ্যাত চিত্রশিল্পী, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যানসার ও মূত্রনালির সংক্রমণে ভুগে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রথিতযশা শিল্পী। তাঁর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং শিল্প সংস্কৃতির জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
বিশিষ্ট এই শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় জানান, আন্তর্জাতিক স্তরে যোগেন চৌধুরীর সৃষ্টি অমর ও অক্ষয় হয়ে থাকবে। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তায় তাঁর অনন্য শিল্পশৈলী, সমাজসচেতনতা এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেছেন। পরিবারের সদস্য ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা উল্লেখ করেন, তাঁর কাজ আগামী প্রজন্মকে আজীবন অনুপ্রেরণা জোগাবে।
বিশিষ্ট চিত্রশিল্পী, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।তাঁর তুলির প্রতিটি টানে, রেখার প্রতিটি বিন্যাসে ফুটে উঠত মানুষের জীবন, সমাজের বাস্তবতা এবং অনুভূতির গভীরতা। নিজস্ব শিল্পশৈলী ও অসামান্য সৃজনশীলতার মধ্য দিয়ে তিনি আধুনিক ভারতীয় চিত্রকলায় এক স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।শিল্পকলার পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি দেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিল্পের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।বিশিষ্ট চিত্র শিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
— Samik Bhattacharya (@SamikBJP) October 25, 2026