আর পেট্রল নয়, ১০০% ইথানলেই দৌড়াবে গাড়ি! দেশজুড়ে শোরগোলের মাঝেই কেন্দ্রের এক ঐতিহাসিক মাস্টারস্ট্রোক

আর পেট্রল নয়, ১০০% ইথানলেই দৌড়াবে গাড়ি! দেশজুড়ে শোরগোলের মাঝেই কেন্দ্রের এক ঐতিহাসিক মাস্টারস্ট্রোক

পেট্রোলের আকাশছোঁয়া দাম এবং বিকল্প জ্বালানির বিতর্কিত আলোচনার মধ্যেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের শক্তিখাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে ‘সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুল, ১৯৮৯’-এ বড়সড় সংশোধনী এনেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে এখন থেকে ভেহিকেল এমিশন স্ট্যান্ডার্ড এবং জ্বালানির বিধিনিয়মে ই৮৫-এর সাথে সাথে ১০০ শতাংশ ইথানল অর্থাৎ ‘ই-১০০’ জ্বালানি ব্যবহারের আইনি পথ সুগম হলো। মূল লক্ষ্য ভিনদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আনা। এছাড়া যানবাহনের ওজনের সর্বোচ্চ সীমা ৩,০০০ কেজি থেকে বাড়িয়ে ৩,৫০কিলোগ্রাম করা হয়েছে।

তবে সাধারণ গাড়িমালিকদের জন্য রইল একটি বিশেষ বার্তা। বর্তমানে রাস্তায় চলা কোনো সাধারণ পেট্রলচালিত গাড়ি কিংবা ই২০ চালিত বাহনে চাইলেই ই-১০০ ব্যবহার করা যাবে না। ১০০ শতাংশ ইথানলে যানবাহন চালাতে ইঞ্জিনের বিশেষ কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তাই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি সম্পূর্ণ ইথানল-বান্ধব এই বিশেষ মডেল বাজারে না আনা পর্যন্ত দেশবাসীকে কিছুটা অপেক্ষা করতেই হবে। কেন্দ্রের এই সাহসী সিদ্ধান্ত ভারতের জ্বালানি ক্ষেত্রে নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *