দলবদলের খেসারত কেন সাধারণের কাঁধে? উপনির্বাচনের খরচ মেটানো নিয়ে মোক্ষম প্রশ্ন সুপ্রিম কোর্টের

দলবদলের খেসারত কেন সাধারণের কাঁধে? উপনির্বাচনের খরচ মেটানো নিয়ে মোক্ষম প্রশ্ন সুপ্রিম কোর্টের

দলবদলের কারণে আসন শূন্য হলে এবং সেই আসনে পুনরায় উপনির্বাচন করতে হলে, তার আর্থিক খরচ কেন সরকারি কোষাগার বা সাধারণ মানুষের করের টাকায় মেটানো হবে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানিতে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ও দলত্যাগ সংক্রান্ত বিতর্ক নতুন মোড় নিয়েছে।

আইনজীবীদের দাবি, বিধানসভায় দলের নির্দেশ অমান্য করার পর পদ খারিজের প্রক্রিয়া এড়াতেই ইস্তফার পথ বেছে নেন সংশ্লিষ্ট বিধায়করা এবং পরে শাসকদলে যোগ দিয়ে ফের প্রার্থী হন। এর ফলে যেমন দলত্যাগবিরোধী আইনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, তেমনই বারবার ভোটের জেরে জনগনের অর্থের অপচয় ঘটছে এবং এলাকার মানুষ তাঁদের নির্বাচিত প্রতিনিধি হারাচ্ছেন। শীর্ষ আদালতের এই নোটিস জারির ফলে পুরো বিষয়টি এখন আইনি ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *