‘মোদি কোথাও যাচ্ছেন না!’ বিজেপি-কংগ্রেস রাজনৈতিক লড়াই চরমে, ১ নভেম্বরের সভা ঘিরে উত্তাপ

‘মোদি কোথাও যাচ্ছেন না!’ বিজেপি-কংগ্রেস রাজনৈতিক লড়াই চরমে, ১ নভেম্বরের সভা ঘিরে উত্তাপ

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাম্প্রতিক মন্তব্যের পর দেশজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিহারের পাটনায় এক সভায় মোদিকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদের মুখে পড়েছে কংগ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি তাদের অফিসিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘ভারতবিরোধী সব শক্তিকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোদি কোথাও যাচ্ছেন না।’ গেরুয়া শিবিরের এই পোস্টকে কেন্দ্র করে ইন্ডি জোটের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। তবে বিরোধীদের অভিযোগ, বিজেপি অপ্রাসঙ্গিক বিতর্ক তুলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

এই রাজনৈতিক সংঘাতের আবহেই আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডি’ জোট। তবে এই নির্দিষ্ট দিনটি বেছে নেওয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর শিখবিরোধী দাঙ্গার ভয়াবহ স্মৃতির সঙ্গে দিনটি জড়িত থাকায়, কংগ্রেসের এই পদক্ষপে সরব হয়েছেন বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষের বিরোধিতা এবং অন্যদিকে সভার সময় নির্বাচন—উভয় বিষয়কে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাক্যবাণ আগামী দিনে আরও তীক্ষ্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *