অল্প আয়ে বাইক কেনা আসাম্ভব, ডেলিভারি কর্মীর কান্না ভেজা সেই কথা শুনে যা করলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

মূল্যবৃদ্ধির কারণে নিজের আয়ে বাইক কেনার সামর্থ্য ছিল না মুম্বাইয়ের এক ব্লিনকিট ডেলিভারি কর্মীর। সাইকেলে করে অর্ডার পৌঁছে দেওয়ার সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হুসেন মানসুরি তার কাছে জানতে চান কেন তিনি বাইক কেনেননি। উত্তরে সুজিৎ নামের ওই কর্মী জানান যে বর্তমান বাজারে অল্প আয়ে বাইক কেনা তার পক্ষে একেবারেই আসাম্ভব। এই হৃদয়স্পর্শী কথোপকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই কোটি কোটি মানুষের নজর কেড়েছে।
পরিস্থিতি অনুধাবন করে ওই কর্মীকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নেন মানসুরি। কাজ শেষে ফিরে আসার পর তার চোখ বেঁধে একটি লাল কাপড়ে ঢাকা স্কুটারের সামনে নিয়ে যাওয়া হয়। অনন্ত সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগে উপহার হিসেবে একটি নতুন স্কুটার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুজিৎ। মানসুরিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। রাহুল কানাল ও হুসেন মানসুরির সহযোগিতায় পরিচালিত এই মানবিক উদ্যোগটি মুম্বাইয়ের কঠোর পরিশ্রমী মানুষদের জীবন সহজ করতে কাজ করে চলেছে।