বিধানসভায় অভূতপূর্ব ট্রাফেল! কলকাতা পুরভোটে কি পুরনো চাল চালে ৯ মুসলিম প্রার্থী আনবে বিজেপি?

পশ্চিমবঙ্গের প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু জনসংখ্যার প্রভাব রাজ্যের রাজনীতিতে সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি একটিও মুসলিম প্রার্থী না দেওয়া সত্ত্বেও, রেজিনগরের মতো ৭০ শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকা সহ একাধিক সংখ্যালঘু প্রধান কেন্দ্রে বিপুল জয় পেয়েছে। ২০২১ সালের কলকাতা পুরভোটে বিজেপি বেলেঘাটা, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস ও গার্ডেনরিচের বিভিন্ন ওয়ার্ডে ৯ জন মুসলিম প্রার্থী দিয়েছিল। কিন্তু ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং বিধানসভার জয়ের হাওয়া অব্যাহত রেখে, পুরভোটে এবার বিজেপি তাদের প্রার্থী তালিকায় মুসলিম মুখ রাখবে নাকি কেবল ‘উন্নয়ন’-এর বার্তাকে হাতিয়ার করে এগোবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৪০টি ওয়ার্ডে সংখ্যালঘু ভোট একটি বড় নিয়ন্ত্রক ফ্যাক্টর। তাই জাকারিয়া স্ট্রিটসহ বেলগাছিয়া, নারকেলডাঙা, পার্ক সার্কাস ও মেটিয়াবুরুজের মতো এলাকাগুলিতে জনভিত্তি শক্ত করতে বিজেপি নেতারা ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন। বিজেপির সন্তোষ পাঠক, বিজয় ওঝার মতো নেতারা প্রকাশ্যে এসে দাবি করেছেন, শহরের ১০২টি ওয়ার্ডেই দল সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে যেসব এলাকায় বিজেপি তুলনামূলক দুর্বল, সেখানে সংখ্যালঘু ভোটারদের আস্থা অর্জন করাই এখন গেরুয়া শিবিরের অন্যতম বড় লক্ষ্য। এবার দেখার, গত পুরভোটের ধারা বজায় রেখে প্রার্থীপদে পরিবর্তন আসে নাকি নতুন কোনো মাস্টারস্ট্রোকে কলকাতা দখলে নামে বিজেপি।