‘ফাঁসি হতে পারত, পুলিশ কেন মারল?’ সামশেরগঞ্জ এনকাউন্টার নিয়ে বিস্ফোরক প্রশ্ন নিহতের স্ত্রীর!
October 28, 20266:08 pm

সামশেরগঞ্জের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি থাকা সামাউল শেখের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলার অন্যতম অভিযুক্ত সামাউলকে মঙ্গলবার পুরাতন ডাকবাংলো এলাকায় এনকাউন্টারে নিকেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধের পুনর্নির্মাণের সময় সামাউল এক পুলিশকর্তার পিস্তল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়।
তবে এই পুলিশি এনকাউন্টারকে সম্পূর্ণ পরিকল্পিত খুন বলে দাবি করেছে মৃত ব্যক্তির পরিবার। নিহত সামাউলের স্ত্রীর প্রশ্ন, অপরাধ করে থাকলে আদালতের বিচারে ফাঁসি বা যাবজ্জীবন হতে পারত, কিন্তু পুলিশ কেন এভাবে প্রাণ নিল? ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়া পরিবার ও প্রতিবেশীরা পুরো বিষয়টি সাজানো নাটক বলে অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।