২.১২ লক্ষ কোটির বিশাল প্রতিরক্ষা কেনাকাটায় অনুমোদন, আরও শক্তিশালী হচ্ছে ভারতের তিন বাহিনী

প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে ডিফেন্স অ্যািশন কাউন্সিল বৈঠকে প্রায় ২ লক্ষ ১২ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সামগ্রিক যুদ্ধপ্রস্তুতি, নজরদারি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনার ক্ষমতা বাড়ানোর পথ প্রশস্ত হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে উচ্চ গতির যান, স্বচালিত ট্র্যাকড কামান, বন্দুকের গুলির উৎস শনাক্ত করার ব্যবস্থা এবং অত্যাধুনিক হেলিকপ্টার। পাশাপাশি, স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্ল্যাটফর্মভিত্তিক কাউন্টার-ড্রোন ব্যবস্থা এবং দূরপাল্লার চালকবিহীন আকাশযান সংগ্রহের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের গতিবিধির উপর নজরদারি, ড্রোনের মোকাবিলা এবং নির্দিষ্ট টার্গেটে নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে এই সরঞ্জামগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রচলিত সামরিক সরঞ্জামের পাশাপাশি ড্রোন, উন্নত নজরদারি প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়াশীল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে দেশ। তবে, এই অনুমোদনকে চূড়ান্ত ক্রয়চুক্তি হিসেবে দেখার কোনো অবকাশ নেই। ডিফেন্স অ্যািশন কাউন্সিলের এই অনুমোদন মূলত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রয়োজনীয়তার প্রাথমিক স্বীকৃতি, এবং এরপর নির্ধারিত ক্রয়প্রক্রিয়া ও অন্যান্য ধাপ সম্পন্ন করে চূড়ান্ত চুক্তির দিকে এগোতে হবে।