দীপাবলির আগেই বাম্পার ধামাকা, ৪ হাজার কর্মীর পে-মেট্রিক্সে বড় লাফসহ মিলবে মোটা টাকার ডিএ

দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এমসিডি) জনস্বাস্থ্য বিভাগে দীর্ঘ দিন কর্মরত প্রায় ৪,০০০ কর্মীর জন্য দীপাবলির আগেই এলো বড় সুখবর। ‘সমান কাজের জন্য সমান বেতন’ নীতি মেনে ডোমেস্টিক ব্রিডিং চেকার থেকে মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) হওয়া এই কর্মীদের বেতন বাড়িয়ে পে-ম্যাট্রিক্সের লেভেল-১ অনুযায়ী ন্যূনতম ১৮,০০০ টাকা করা হয়েছে এবং সাথে যোগ হচ্ছে মোটা অংকের মহার্ঘ ভাতাও (ডিএ)। এমসিডি সদর দপ্তরে এক অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও মেয়র প্রবেশ ওয়াহি এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। মেয়র নিশ্চিত করেছেন যে বর্ধিত এই অর্থ ইতিমধ্যেই সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে শুরু করেছে, যা কয়েক দশক ধরে সেবা দিয়ে আসা কর্মীদের পরিবারে বড় আর্থিক স্বস্তি এনে দিয়েছে।
নাগরিক পরিষেবা জোরদার করার পাশাপাশি এই বেতন সংশোধনের ফলে পুরসংস্থার ওপর বার্ষিক ৫২ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। তবে পূর্ববর্তী প্রশাসনের দীর্ঘদিনের বকেয়া প্রতিশ্রুতি পূরণ করে কর্মচারীদের সঠিক মর্যাদা দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানান মেয়র। এর পাশাপাশি, আসন্ন উৎসবের দিনগুলোতে রাজধানীর বাজার ও জনবহুল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে আরও ২,৫০০ জন নতুন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এমসিডি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গৃহীত এই দ্বিবিধ পদক্ষেপে একদিকে যেমন পরিচ্ছন্নতা ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটবে, তেমনই কর্মীবাহিনীর কল্যাণ ও নাগরিক পরিষেবার মান সুনিশ্চিত হবে।