দীপাবলির মুখে ১০,০০০ কোটির আর্থিক ক্ষতির আশঙ্কা! রাহুলের ‘একগুঁয়েমি’তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

দীপাবলির মুখে ১০,০০০ কোটির আর্থিক ক্ষতির আশঙ্কা! রাহুলের ‘একগুঁয়েমি’তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডাকা বিশাল রাজনৈতিক সমাবেশ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক ও ব্যবসায়িক বিতর্ক। এই কর্মসূচি স্থগিত রাখতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পুনরায় চিঠি পাঠাল ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই)। ব্যবসায়ীদের আশঙ্কা, উৎসবের মরশুমে এই মহা-সমাবেশের জেরে রাজধানী দিল্লিতে প্রায় দশ হাজার কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতি হতে পারে।

সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল চিঠিতে উল্লেখ করেছেন যে, ওই দিন প্রায় দশ লক্ষ মানুষের জমায়েত এবং কুড়ি হাজার বাস চলাচলের কারণে রামলীলা ময়দান সংলগ্ন এলাকার সমস্ত ব্যবসা সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হবেন ব্যবসায়ীরা। এর আগে গত অক্টোবরে হাজার চারেকের জমায়েতের আশঙ্কায় হাজার কোটি টাকার লোকসানি পরিস্থিতি তৈরি হয়েছিল। দীপাবলি ও ধনতেরাসের মতো লাভজনক কেনাকাটার সময়ে এই কর্মসূচি ব্যবসায়ে বড় ধাক্কা দেবে। তবে সমস্ত আবেদন খারিজ করে রাহুল গান্ধী নিজের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়ে দিয়েছেন যে, নির্দিষ্ট দাবি পূরণ না হলে এই প্রতিবাদ কর্মসূচি কোনোভাবেই পিছোচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *