কর্নাটকে এক ধাক্কায় কমল কোটি ভোটার! চূড়ান্ত তালিকা প্রকাশ পেতেই রাজ্যজুড়ে শুরু রাজনৈতিক শোরগোল

কর্নাটকে এক ধাক্কায় কমল কোটি ভোটার! চূড়ান্ত তালিকা প্রকাশ পেতেই রাজ্যজুড়ে শুরু রাজনৈতিক শোরগোল

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের বহুচর্চিত চূড়ান্ত ভোটার তালিকা। গত ৩০ জুন শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়া শেষে রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জনে। এর আগে আগের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার। নতুন এই চূড়ান্ত তালিকায় ৮ লক্ষ ৬৪ হাজার নতুন ভোটার যুক্ত হলেও, সবমিলিয়ে বাদ পড়েছে প্রায় ৯৯ কোটি ৩২ লক্ষ নাম। যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও জল্পনা।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বর্তমান চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা চার লক্ষ বেশি রয়েছে এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন। নির্বাচনী এলাকার এই নতুন তালিকা প্রধান নির্বাচনী কর্মকর্তার দাপ্তরিক ওয়েবসাইটসহ কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে যাচাই করা যাবে। উল্লেখ্য, গত আগস্টে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশের পর থেকেই বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। এখন এই চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিরোধী শিবির কী নতুন মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *