‘যাওয়ার সময় হল’! দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারিতে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

পুজোর পাস দুর্নীতি মামলায় ইডি ও কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর এই গ্রেপ্তারির পরেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বুধবার সিজিও কমপ্লেক্স থেকে গ্রেপ্তারের পর নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়ে দাবি করেন, এই দুর্নীতির টাকার অংশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোগ করেছেন। তাঁর সরাসরি মদতেই সমস্ত অপকর্ম চলেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, গায়কদের পারিশ্রমিক থেকে অর্থ তছরুপ এবং স্ত্রীর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নামে তথ্যপ্রযুক্তি দপ্তর থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন অভিযুক্ত। সিঙ্গুরে খামারবাড়ি গড়ার পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে ক্ষমতার প্রয়োজনে সুবিধাবাদী সম্পর্কের অভিযোগও তোলেন তিনি। আইনগত প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ করা হয়েছে উল্লেখ করে তাঁর হুংকার, সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্তদের শেষ পর্যন্ত জেলেই যেতে হবে।