এসআইআর বিতর্ক: খাড়গের বাসভবনে ‘ইন্ডি’ জোটের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে তোলপাড় দিল্লি!

এসআইআর বিতর্ক: খাড়গের বাসভবনে ‘ইন্ডি’ জোটের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে তোলপাড় দিল্লি!

এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আজ শুক্রবার দিল্লির কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে শুরু হতে চলেছে ‘ইন্ডি’ জোটের অভিনব কর্মসূচি ‘জন মহাভিযোগ’। দুপুর ৩টে থেকে সাড়ে সাতটা পর্যন্ত চলা এই ‘জন মহাভিযোগ’ বা ‘পিপলস ইমপিচমেন্ট’ কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে। কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের জেরে শুরুতে ১৩.৫ কোটি ভোটার ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১৬.৫ কোটিতে পৌঁছেছে। এই ইস্যুকে সামনে রেখেই আজ বিরোধী দলগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই উচ্চপর্যায়ের কর্মসূচিতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বক্তব্যের সূচনা করবেন এবং সমাপ্তি টানবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ ১৯টি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন। সাধারণ রাজনৈতিক বক্তৃতার বাইরে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ভোটারদের পাশাপাশি সুশীল সমাজের তিনজন প্রতিনিধিকেও এই মঞ্চে বক্তব্য রাখার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। বিরোধী শিবিরের সমস্ত দল তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো কার্যক্রমটি সরাসরি সম্প্রচার করবে, যা জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *