ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি ঘিরে চরম উত্তাপ! নাম না করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ কাকলির

ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি ঘিরে চরম উত্তাপ! নাম না করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ কাকলির

পুজোর পাস বিক্রির দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পর রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। ইউনেসকোর নাম ভাঁড়িয়ে ভুয়ো অ্যাকাউন্ট ও শেল কো ম্পা নির মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের হাতে ধৃত হন তিনি। তবে এই গ্রেপ্তারি শুধুই আর্থিক দুর্নীতিতে সীমাবদ্ধ নেই; প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার ও নারী নির্যাতনের মতো অত্যন্ত গুরুতর অভিযোগ উঠে আসছে।

এই আবহেই সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করে তুলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নাম না করে কঠোর বার্তা দিয়ে তিনি লেখেন, ক্ষমতার অপব্যবহার করে নারীদের নিগ্রহ করা হত্যা বা নির্যাতনের মতোই অপরাধ। ধৃত মন্ত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানান তিনি। অন্যদিকে, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রিকতাকেই দুর্নীতির মূল কারণ হিসেবে চিহ্নিত করে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *