জেন জি-র আন্দোলন কি শুধুই ক্ষোভ নাকি নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র? উত্তর খুঁজতে এবার বড় পদক্ষেপে আরএসএস!

জেন জি-র আন্দোলন কি শুধুই ক্ষোভ নাকি নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র? উত্তর খুঁজতে এবার বড় পদক্ষেপে আরএসএস!

দেশজুড়ে যুবপ্রজন্মের বা জেন জি-র ক্রমবর্ধমান আন্দোলন ও ক্ষোভ নিয়ে গভীর পর্যালোচনায় বসতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আগামী ২ থেকে ৪ নভেম্বর নাগপুরে আয়োজিত তিনদিনের বিশেষ সভায় এই তরুণের বিক্ষোভের আসল কারণ এবং এর নেপথ্যে বিদেশি শক্তির কোন উসকানি রয়েছে কি না, তা বিশদভাবে বিশ্লেষণ করা হবে। সংঘের এক শীর্ষ কর্মকর্তার মতে, যুবসমাজের উদ্বেগ ও দাবি অত্যন্ত খাঁটি, যাকে সম্প্রতি স্বয়ং সরসংঘচালক মোহন ভাগবতও স্বীকৃতি দিয়েছেন। তবে দশেরার বক্তৃতায় আন্দোলনে বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছিলেন। উভয় বিষয়কে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে তরুণদের সমস্যা অনুধাবনের উপর জোর দিচ্ছে আরএসএস।

ঐতিহাসিকভাবেই তরুণদের মধ্যে এমন সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যায় বলে মনে করছে আরএসএস নেতৃত্ব। সংঘ মনে করে, যুব সমাজকে চাপিয়ে দিয়ে কিছু বোঝানো সম্ভব নয়; বরং তাদের কথা শোনা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। বর্তমানে আরএসএসের প্রায় ৮৮ হাজার শাখার মধ্যে ৬০ শতাংশ অংশগ্রহণকারীই তরুণ প্রজন্ম। উল্লেখ্য, মোদি সরকার যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংকটে পড়লেই সরসংঘচালক মোহন ভাগবত প্রায়শই উদার মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন। জেন জি আন্দোলনের প্রেক্ষাপটে যন্তর মন্তরের অবস্থান ও সমর্থকদের সুর পরিবর্তনও তার প্রমাণ দেয়। এবার নাগপুরের উচ্চপর্যায়ের এই বৈঠকে সংঘের পরবর্তী কৌশল কী হয়, সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *