‘যৌনপল্লীতে গিয়ে গান করুন!’ ট্রোলারদের কোন কড়া জবাব দিলেন জনপ্রিয় গায়িকা পৌষালী?

‘যৌনপল্লীতে গিয়ে গান করুন!’ ট্রোলারদের কোন কড়া জবাব দিলেন জনপ্রিয় গায়িকা পৌষালী?

মঞ্চে গান পরিবেশনের সময় নাচ নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় লোকশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘যৌনপল্লীতে গিয়ে গান গাওয়ার’ মতো আপত্তিকর পরামর্শও দিয়েছেন সমালোচকদের একাংশ। এই ধরনের কুরুচিকর আক্রমণ ও ট্রোলের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন গায়িকা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো যৌনকর্মী বোন যদি তাঁকে গান শোনানোর অনুরোধ করেন, তবে তিনি বুকে জড়িয়ে ধরে বারবার গান শোনাবেন।

সমালোচকদের উদ্দেশে পৌষালী আরও জানান, শিল্পীর পরিবেশনা নিয়ে পছন্দ-অপছন্দ থাকতেই পারে, কিন্তু তা যখন নারীদের সম্মানহানি করে, তখন তার প্রতিবাদ করা প্রয়োজন। গায়িকার এই সাহসী ও স্পষ্টবাদী অবস্থান ইতিমধ্যেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। তাঁর অনুরাগীরা এই প্রতিবাদের তীব্র সমর্থন জানিয়েছেন এবং শিল্পীর সাহসিকতার প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *