২০০ কোটির জালিয়াতি মামলায় নয়া মোড়! সুকেশের কাণ্ডে এবার আদালতের সমন নোরা ফতেহিকে

২০০ কোটির জালিয়াতি মামলায় নয়া মোড়! সুকেশের কাণ্ডে এবার আদালতের সমন নোরা ফতেহিকে

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নতুন মোড়। বহুমূল্য উপহার ও অর্থ লেনদেনের অভিযোগে বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ২ নভেম্বর তাঁকে আদালতে রাজসাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তৃতীয় চার্জশিটে সাক্ষী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

‘ঠগ’ সুকেশের দাবি অনুযায়ী, মরক্কোয় একটি বাড়ি কেনা এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য নোরাকে বহুমূল্য উপহার ও কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। এর আগে ইডি ও দিল্লি পুলিশের জেরার মুখে পড়া এই অভিনেত্রীর দাবি, এই মামলায় নাম জড়ানোয় তাঁর বহু কাজ হাতছাড়া হয়েছিল এবং তাঁকে মানসিক অবসাদের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *