বিদেশে রয়েছেন মেয়ে, নিশ্চিন্ত ছিলেন মা-বাবা! আচমকাই সামনে এল পুণের চাঞ্চল্যকর ঘটনা

বিদেশে রয়েছেন মেয়ে, নিশ্চিন্ত ছিলেন মা-বাবা! আচমকাই সামনে এল পুণের চাঞ্চল্যকর ঘটনা

এমবিএ পড়ার নাম করে লন্ডন পাড়ি দেওয়া এক যুবতীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুণেতে। মা-বাবা ভেবেছিলেন মেয়ে বিদেশে রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর নিথর দেহ উদ্ধার হয় পুণের একটি বন্ধ ফ্ল্যাটের খাটের তলা থেকে। নিহত যুবতীর নাম মুগ্ধা অবিনাশ দেশমুখ। গত বছরের জুলাই মাসে তিনি ব্রিটেনে গেলেও চলতি বছরের আগস্টেই চুপিচুপি দেশে ফিরে আসেন এবং পরিবারের অগোচরে পুণেতে বসবাস শুরু করেন।

পরিবারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ থাকলেও গত ২৪ অক্টোবরের পর থেকে তাঁর মোবাইল সুইচড অফ পাওয়া যায়। মেয়ের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এক বান্ধবীর মাধ্যমে লন্ডন পুলিশ ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। অনলাইন লেনদেনের তথ্য খতিয়ে শম্ভাজিনগরের ঠিকানা পেয়ে পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে খাটের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *