বেঙ্গালুরুর কনরাড হোটেলে ভয়াবহ দুর্ঘটনা, সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই বিদেশি নাগরিক

বেঙ্গালুরুর কনরাড হোটেলে ভয়াবহ দুর্ঘটনা, সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই বিদেশি নাগরিক

বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কনরাড হোটেলের চারতলার পুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন লুফৎহানসার ক্রু সদস্য আলেকজান্ডার মাক্সিমিলিয়ান টাইস এবং আইবিএম-এর প্রজেক্ট ম্যানেজার য়ুরাই হোরভাত। প্রাথমিক অনুমান, পুলের জলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ায় এই বিপত্তি ঘটে।

তাঁদের বাঁচাতে গিয়ে এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক লাইফগার্ড আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কীভাবে এই মারাত্মক যান্ত্রিক ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের কাজের কারণ দেখিয়ে আগামী এক মাসের জন্য পুলটি বন্ধ রাখার ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *