ঘুরে ফিরে সেই স্বরূপ ‘সভ্যতা’ টলিপাড়ার! ভোটে তীব্র অসন্তোষ
November 1, 20268:37 am

টলিপাড়ায় ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’-র ভোটে অসন্তোষ তীব্র। ৮,০১০ জন ভোটারের মধ্যে প্রায় ১,০০০ জনের নাম SIR-এ বাদ পড়া এবং ৪,০১০ জনকে বৈধ ঘোষণার ঘটনায় নির্বাচনকে ‘অবৈধ’ বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন কলাকুশলীরা। অভিযোগ, ফের ভোটে দাঁড়িয়েছে স্বরূপ বিশ্বাসের সঙ্গীরাই। দাবি, এরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন। প্রশ্ন, তাহলে কেমন পরিবর্তন হল?