ভোটার তালিকা থেকে উধাও ১.২৭ কোটি হিন্দু! ভোটের মুখে যোগীর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি

ভোটার তালিকা থেকে উধাও ১.২৭ কোটি হিন্দু! ভোটের মুখে যোগীর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি

আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার কারণে প্রায় ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যোগীর মতে, রাজ্যে প্রায় ১৬ কোটি ভোটার থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ১৩ কোটি। এমনকি পঞ্চায়েতের ৬৬ লক্ষ, সরকারি প্রকল্পের ৫৫ লক্ষ গ্রাহক এবং ১৮-১৯ বছর বয়সি সাড়ে চার লক্ষ ভোটারের নামও বিধানসভার তালিকায় নেই। এর ফলে ২৮টি পুরসভায় বিজেপির অবস্থান দুর্বল হয়েছে বলে মন্তব্য করে তিনি কর্মীদের বিএলও-দের সাথে সমন্বয় রেখে বৈধ ভোটারদের দ্রুত নাম তোলার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় উত্তরপ্রদেশে ২ কোটি ৪ লাখের বেশি নাম বাতিল হয়েছে, যার একটি বড় অংশ শহরাঞ্চলের বাসিন্দা ও মহিলা। পাশাপাশি ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে রাজ্যে চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৭৯২ জন। যোগী আদিত্যনাথের অভিযোগ, আগের সংশোধন প্রক্রিয়ায় মাত্র ৪ লক্ষ নাম যুক্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। ফলে নির্বাচন সামনে রেখে দলীয় কর্মী ও বিএলও-দের তৎপরতার উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো যোগ্য হিন্দু ভোটার তালিকাভুক্ত হওয়া থেকে বাদ না পড়েন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *