বিদেশের মাটিতে জমকালো দীপাবলি! লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টিতে ঝড় তুলল কোন রূপ?

লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে ঘটা করে দীপাবলি উদযাপন করলেন বলিউড তথা হলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। স্বামী নিককে পাশে নিয়ে বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শণ তুলে ধরেন ‘দেশি গার্ল’। জারদৌসি ও সোনালি সুতোর কারুকার্য করা জমকালো গাউনের সঙ্গে মানানসই গয়না এবং খোঁপায় সাদা গজরায় প্রিয়াঙ্কার এই নজরকাড়া সাজ ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মন জয় করেছে। ক্রিম ও সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তায় তাঁর উপযুক্ত সঙ্গী ছিলেন নিক জোনাসও।
তারকাখচিত এই জমকালো পার্টিতে মডেল উইনি হার্লো এবং ইউটিউবার লিলি সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ঢোলের তালে মুখরিত পরিবেশ আর আলোর রোশনাইতে সেজে ওঠা এই আসর প্রবাসের বুকে এক টুকরো ভারতকে ফুটিয়ে তুলেছে। প্রিয়াঙ্কার শেয়ার করা এই উদযাপনের বিভিন্ন মুহূর্ত সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে, যা বিশ্বমঞ্চে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির আত্মপ্রকাশকে আরও একবার উজ্জ্বল করে তুলেছে।