শরিয়ত আইনের দোহাই দিয়ে চিকিৎসাবিজ্ঞানে কোপ, আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালিবান

শরিয়ত আইনের দোহাই দিয়ে চিকিৎসাবিজ্ঞানে কোপ, আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালিবান

আফগানিস্তানে শরিয়ত আইনের কড়াকড়িতে এবার কোণঠাসা চিকিৎসাবিজ্ঞান। ইসলামি শিক্ষার পরিপন্থী এই অভিযোগে দেশে চোখের কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচার নিষিদ্ধ ঘোষণা করেছে তালিবান। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তালিবানের এই মৌখিক আদেশের ফলে শত শত দৃষ্টিহীন আফগান নাগরিক দৃষ্টি ফিরে পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের চরম স্বাস্থ্য সঙ্কটের মধ্যেও কঠোর শাস্তির ভয়ে চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কাবুলের চিকিৎসকরা।

ক্ষমতায় আসার পর থেকেই একাধিক বিতর্কিত আইন জারি করেছে তালিবান শাসক। ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের পড়াশোনা ও কর্মসংস্থান নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ্যে গান গাওয়া, একা চলাফেরা এবং সম্পূর্ণ শরীর ঢাকার নিদান দেওয়া হয়েছে। নতুন দণ্ডবিধিতে পরিবারে মহিলাদের ওপর শারীরিক নির্যাতনকেও কার্যত ছাড় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে এই নতুন নিষেধাজ্ঞা আমজনতার জীবন আরও দুর্বিষহ করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *