‘দিল্লি না ঢাকা!’ ভারতের সাহায্য নিয়েও কেন ফুঁসছে বাংলাদেশ? জেনে নিন নেপথ্যের চাঞ্চল্যকর কারণ

‘দিল্লি না ঢাকা!’ ভারতের সাহায্য নিয়েও কেন ফুঁসছে বাংলাদেশ? জেনে নিন নেপথ্যের চাঞ্চল্যকর কারণ

বাংলাদেশে বিদ্যুৎ-জ্যালা‌নির তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে তারেক রহমান সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে, যেখানে মূল্যবৃদ্ধির হার বেড়ে প্রায় ৮.৫ শতাংশে পৌঁছেছে এবং ২১ লক্ষের বেশি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে গিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ও জবাবদিহির দাবিতে মাঠে নেমেছে ন্যাশনাল সিটিজ়েন পার্টি (এনসিপি)। তারা জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওসহ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।

তবে কেবল অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটই নয়, এই আন্দোলনের মঞ্চ থেকে পুনরায় তীব্র হয়ে উঠেছে ভারত-বিরোধী স্লোগান। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম দ্বিগুণেরও বেশি হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনকারীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুটা ঝিমিয়ে পড়া ভারত-বিরোধী রাজনীতি এই সংকটের সুযোগে নতুন করে চাঙ্গা হচ্ছে। ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক অসন্তোষ সামাল দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই এখন তারেক সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *