পরীক্ষায় নকল করার অবিশ্বাস্য কায়দা, অন্তর্বাসে প্যাড লুকিয়ে ধরা পড়লেন পুরুষ পরীক্ষার্থী

পরীক্ষায় নকল করার অবিশ্বাস্য কায়দা, অন্তর্বাসে প্যাড লুকিয়ে ধরা পড়লেন পুরুষ পরীক্ষার্থী

শুক্রবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রিলিমিনারি এলিজিবিলিটি টেস্ট চলাকালীন এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর কাছ থেকে সন্দেহজনক শব্দ শুনতে পেয়ে তাঁর ওপর নজর রাখেন ইনভিজিলেটর। তল্লাশি চালাতেই প্রকাশ পায় এক অভিনব জালিয়াতির কৌশল। প্রয়াগরাজের বাসিন্দা আকাশ প্যাটেল নামের ওই পরীক্ষার্থী স্যানিটারি প্যাডের ভেতরে অত্যন্ত সুচতুরভাবে একটি ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে অন্তর্বাসের মধ্যে রেখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছিলেন। পরীক্ষার হলে এই আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং নকল করার এমন অভিনব পদ্ধতি দেখে হতবাক হয়ে যান কর্তারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছন উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত যুবকের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ সমস্ত অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাঁসির এসপি সিটি প্রীতি সিং জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও পরীক্ষার্থী ভেতরে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়ের করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *