কালীপুজোর রাতে ঠাকুর দেখা নিয়ে চিন্তা শেষ, শিয়ালদহ শাখায় রাতভর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল!

কালীপুজোর রাতে ঠাকুর দেখা নিয়ে চিন্তা শেষ, শিয়ালদহ শাখায় রাতভর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল!

আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত বঙ্গবাসী। দুর্গাপুজোর মতোই কালীপুজোয় নৈহাটি, বারাসাত, মধ্যমগ্রাম ও শ্যামনগরের শক্তি আরাধনা এবং চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান বহু দর্শনার্থী। উৎসবপ্রেমী পাঠকদের যাতায়াত সুগম ও নিরাপদ করতে এক দুর্দান্ত উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় মোট ৬ জোড়া বা ১২টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে এই স্পেশাল ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসাত, রানাঘাট, ব্যারাকপুর এবং বারাসাত থেকে বনগাঁ ও হাসনাবাদ রুটে গভীর রাতে বিশেষ আপ ট্রেনগুলি ছাড়বে। একইভাবে ডানকুনি, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও ব্যারাকপুর থেকে শিয়ালদহ এবং বারাসাতের উদ্দেশ্যে রাত ১১টা থেকে ১টা ২৫ মিনিটের মধ্যে ডাউন ট্রেনগুলি যাত্রা করবে। তবে এই ট্রেন চলাচলের সুবিধার্থে ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে সবরকম ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেল সূত্রের খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *